ইবিতে কর্মকর্তা দ্বারা শিক্ষার্থী লাঞ্চিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮, ৭:০৩ অপরাহ্ন

 আরাফাত, ইবি।।

ইসলামী বিশ্ববিদ্যালয়( ইবি) আন্তর্জাতিক করণের পথে উত্তর উত্তর এগিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সকল জায়গায় লেগেছে তার হাওয়া শুধু হাওয়া লাগেনি পরীক্ষা নিয়ন্ত্রণ শাখায়। প্রতিনিয়ত ভুগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। কর্মরত কর্মকর্তারা নিজ নিজ কাজে ব্যস্ত। কেউ আছে প্রমোশনের নেশায় কেউবা ইন্টারনেট, ফেসবুক ইত্যাদি কাজে। প্রচলিত নিয়ম অনুযায়ী এখন বছরের শেষ সময় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগে চলছে চূড়ান্ত পরীক্ষা। আর এই পরীক্ষায় অংশ গ্রহণ করতে হলে একজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় নির্ধারিত হারে বিভিন্ন খাতে টাকা জমা দিতে হয় তার বিনিময়ে সে পায় একটি প্রবেশ পত্র। এই প্রবেশ পত্র পেতে হলে বর্তমানে ভূগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা।

প্রবেশ পত্র নিয়ে বিপাকে পড়া আরবি ভাষা ও সাহিত্য বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমি সময় মত সকল প্রকার টাকা ব্যাংকে জমা দিয়েছি কিন্তু প্রবেশ পত্র পায়নি। এই বিষয়টি আমাদের বিভাগীয় অফিস কর্মকর্তাকে জানালে তিনি বলেন, প্রবেশ পত্র পাওয়া না পাওয়া সেটা আমাদের দায়িত্ব নয়। তিনি আরো বলেন, পরীক্ষা নিয়ন্ত্রণ অফিস আমাদের যেগুলো প্রবেশ পত্র প্রদান করে সেগুলো আমরা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে থাকি। আমরা আপনার সমস্যার সমাধান করতে পারবো না। আপনি পরীক্ষা নিয়ন্ত্রণ অফিস অথবা নিজ আবাসিক হলে যোগাযোগ করেন।

বিপাকে পড়া ঐ শিক্ষার্থী আরো বলেন, আমি পরীক্ষা নিয়ন্ত্রণ অফিসে কর্তব্যরত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে প্রথম পর্যায়ে তিনি বলেন, আপনার টাকা ব্যাংকে জমা পড়েনি। তারপর ব্যাংকে খোঁজ করে দেখা যায় সময়মত টাকা ব্যাংকে জমা পড়েছে। এ বিষয়টি পুণরায় সেই কর্মকর্তাকে জানালে তিনি বলেন, এটা আমাদের ব্যাপার না আবাসিক হল কর্মকর্তার দায়িত্ব। পুণরায় কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত কর্মকর্তা তার সাথে খারাপ ব্যবহার করে। পরবর্তীতে তার বন্ধুদের সামনে অপমান করে  রুম থেকে বের হতে বাধ্য করে।

শিক্ষার্থীর সাথে খারাপ আচারণ সম্পর্কে কথা বলতে গেলে, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী বলেন, বর্তমানে প্রশাসনে কর্মরত কর্মকর্তারা আমাদের সাথে যেভাবে খারাপ ব্যবহার করছে তা আমাদের জন্য খুব দুঃখজনক ব্যাপার। সকল শিক্ষার্থীদের একটি দাবি কখন আমরা এসব দূর্ব্যবহার থেকে মুক্তি পাব।

উল্লেখ্য, বিপাকে পড়া আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীর  একটি পরীক্ষা শেষ হয়ছে কিন্তু এখনো মেলিনি প্রবেশ পত্র। শিক্ষার্থীর দাবি আমার মত আর কেউ যেন এমন বিপাকে না পড়ে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে কর্মকর্তা দ্বারা লাঞ্চিত হওয়া খুব কষ্টকর ব্যাপার। আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে অচিরেই এর ব্যবস্থা নেওয়া হোক।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ