আরাফাত, ইবি।।
ইসলামি বিশ্ববিদ্যালয়( ইবি) আন্তর্জাতিক করণের পথে। সেই পথ ধরে বাংলা বিভাগের আয়োজনে এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০ জুলাই ১৮) সোমবার বেলা ১১ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আন্তর্জাতিক সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই বাংলার সাহিত্যের মিল অমিল বিষয়ে আলোচনা করা হয়।
আন্তর্জাতিক সেমিনারে প্রফেসর ড. গৌতম কুমার দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন- উর- রশিদ আসকারী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম তোহা,। অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মলয়চন্দন মুখোপাধ্যায়, বিশিষ্ট প্রাবন্ধিক,নাটক ও চলচ্চিত্র সমালোচক, ভারত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ সরওয়ার মুর্শেদ ও অধ্যাপক ড. মোহাঃ সাইদুর রহমান।
আন্তজাতিক সেমিনারে বক্তারা দুই বাংলার সাহিত্যের মাঝে মিল অমিল নিয়ে বক্তব্য পেশ করেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভাল লেখার জন্য তোমরা বেশি বেশি বই পড়বে। তিনি শিক্ষার্থীদের সাহিত্য পড়া এবং চর্চা করার কথা উল্লেখ করেন।
You must be logged in to post a comment.