ইবি, প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের দুই মেধাবী শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় নিহতদের স্মরণে শোকসভা ও আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের আয়োজনে সোমবার বিভাগের শ্রেণীকক্ষে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি মো: সুতাপ কুমার ঘোষের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন- উর-রাশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম তোহা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. অরবিন্দ সাহা।
জানা যায়, স্বরণ সভায় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম, প্রফেসর মো: বখতিয়ার হাসান, প্রফেসর মো: আব্দুল হালিম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সঞ্চয় কুমার সরকার, নিহতদের অভিভাবকবৃন্দ ও বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী উপস্থিত ছিল।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ফাহাদ হোসেন ও মাহমুদুর রহমান রাব্বি,র সন্ঞ্চলনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, নিয়ত পরিবর্তনশীল প্রতিকূল পরিবেশের মধ্যে নিজেকে খাপ খাইয়ে নেওয়ায় হলো সত্যিকারের শিক্ষা। আমরা এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে সত্যিকারের শিক্ষাই শিক্ষিত করে গড়ে তুলতে চাই যেন তারা জীবনে এমন ভূল পদক্ষেপ গ্রহন না করে।তিনি আরো বলেন, আমরা প্রতিটি বিভাগে আনুপাতিক হারে নারী শিক্ষক নিয়োগ দিতে চাই যেন বিশেষকরে ছাত্রীরা তাদের সমস্যাগুলো এসব শিক্ষকদের কাছে তুলে ধরতে পারে।
You must be logged in to post a comment.