ইঞ্জি. রফিকুল ইসলামের উদ্যোগে স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা
সোমবার, ২৭ জুলাই, ২০২০, ১০:৪০ অপরাহ্ন
ইঞ্জি. রফিকুল ইসলামের উদ্যোগে স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পাবনায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জি. রফিকুল ইসলামের উদ্যোগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার বেলা ১২টায় পাবনা জেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বাদ আছর কদমতলা নূরজাহান জামে মসজিদ, বাদ মাগরিব পাবনা জেনারেল হাসপাতাল জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এসময় সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ আলী সোহেল, বিপ্লব, রাজিব সরকার, লুৎফর বারি শুভ, রাশেদুজ্জামান সৌরভ, রন্টি, মারুফ হোসেন, সোহেলসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং মহামারি করোনা থেকে দেশ ও জাতির পরিত্রানে মোনাজাত করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ