ইজাবুল হক এর কবিতা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯, ৮:২৭ অপরাহ্ন

ইজাবুল হক

নিষ্ঠুর বেপরোয়া মন

গোধুলী লগ্নে না হয়
তোমার পাশাপাশি ক’কদম হাঁটতে চেয়েছিলাম হাতে রেখে হাত
ঐ দীঘির নীল জল
দেখতে দেখতে পার করে দিবো
পশ্চিমাকাশে ঢলে পড়া রক্তিমা সূর্য্যটা !

ঘর দুয়ারে সান্ধ প্রদ্বীপ জ্বালিয়ে
একটু না হয়
ভিঁজতে চেয়েছিলাম
তোমার বুকে মাথা রেখে
পূর্ণীমার ঐ চাঁদের জ্যোৎস্নায়

ভোরের শিশিরে শিক্ত
শিউলি কুঁড়াতে খুব মন চাইতো
তোমায় সাথে নিয়ে
তোমার কর্মক্লান্ত শরীরটা
অসাড় হয়ে পড়ে রইতো
তখন বিছানা জুঁড়ে!

জানো, তোমার দেওয়া অাকাশি রংঙের
ভাঁজ না ভাঁঙ্গা শাড়ীটা
গায়ে জড়িয়ে সেদিন বিকেল বেলায়
প্রফুল্ল এক হৃদয় নিয়ে
বসেছিলাম তোমারই পথ চেয়ে,
তুমি আসবে,
তোমার সাথে হারিয়ে যাবো
সংসারের সব কাজ ফেলে
একটি মূর্হুতের তরে,
ঐ সীমাহীন নীলাকাশের নিচে
সবুজ ঘাসের বয়ে চলা গালিচায়
দু’পায়ে চলবো নিঃশব্দে দু’জনে,
মাঝে থাকবেনা এক ইঞ্চিও বিভেদকরণ দূরত্ব!

হৃদয়ে জমাটবদ্ধ
ছোট ছোট আবদারগুলো শুনবার,
সে সময় তোমার কখনই হয়ে উঠেনি!

নিষ্ঠুর সময়ের কাছে
প্রতিটি ক্ষণে ক্ষণে
পরাজিত হয়েছে মোর, বেপরোয়া মন!

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ