ইউপি নির্বাচনে আওয়ামিলীগের চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলোচনায় আশরাফুল

স্টাফ রিপোর্টার
শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১, ৯:০৯ অপরাহ্ন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৭নং নলডাঙ্গা ইউনিয়নে বিভিন্ন সামাজিক সংগঠনের অন্তর্ভুক্ত হয়ে উন্নয়ন মূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করে বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি, আড়মুখী জেজে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, ঝিনাইদহ -৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজিম আনারের অত্যন্ত আস্থাভাজন মোঃ আশরাফুল ইসলাম।

নির্বাচনী মাঠে নতুন মুখ হলেও তিনি সবার পরিচিত মানুষ। গত নির্বাচনে স্ত্রীকে দিয়ে সংরক্ষিত নারী আসনে ভোট করে জয়লাভ করাই তাঁর রয়েছে নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা। ১৭নং নলডাঙ্গা  ইউনিয়নের  সকল বয়সী ও শ্রেনী পেশার মানুষের পরিচিত ও আপনজন, তরুণ্যেনের অহংকার মোঃ আশরাফুল।

তিনি বিশ্বাস করেন ব্যক্তিগত সহযোগিতা দিয়ে সমাজ ও সমাজের মানুষের সব সমস্যা সমাধান করা যায় না। তাই বৃহৎ পরিসরে সমাজের সার্বিক উন্নয়নে এবারের নির্বাচনে চেয়ারম্যান  পদে দলীয়  প্রার্থী হতে ইচ্ছুক। তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সকল কর্মকান্ডে জনগনের অংশ গ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের রোল মডেল হিসাবে আধুনিক ইউনিয়ন গঠন করতে চান। একই সাথে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধসহ জনসচেতনতামুলক কর্মসুচি গ্রহন করতে চান।

সরেজমিন ইউনিয়নের বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলে জানা গেছে, দক্ষ সংগঠক ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে তারা এবার  ইউনিয়নের উন্নয়নের জন্য বিকল্প হিসাবে তার কোন কমতি নেই।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ