ইউক্রেনে কৃষ্ণসাগরে পাড়ের শহর ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে তিন মাসের শিশুসহ আটজন নিহত হয়েছেন। শনিবার এ হামলা চালানো হয়।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ওডেসায় ইউক্রেনের সামরিক বাহিনীর স্থাপনায় দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া দুটি আবাসিক ভবনে আঘাত হেনেছে দুটি ক্ষেপণাস্ত্র। একইসঙ্গে ক্ষেপণাস্ত্র হামলায় দুটি ভবন ধ্বংস হয়েছে।
শনিবার এসব হামলা হয়। এর আগে চলতি মাসের শুরুর দিকে এত বড় হামলা চালানো হয়েছিল বলে জানা গেছে।
আরও পড়ুন : বায়তুল মুকাদ্দাসকে ঘিরে ইসরাইলি মহাষড়যন্ত্র রুখতে সোচ্চার হোন: খাতামি
তবে রুশ বার্তা সংস্থা তাসের খবরে আবাসিক ভবনে হামলার বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। এই হামলার পর একটি টুইট বার্তায় রাশিয়ার নিন্দা করেছেন ইউক্রেনের পররাষ্ট্র দিমিত্র কুলেবা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ওডেসায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র যেখানে রাখা হয়েছিল, সেখানে হামলা চালানো হয়েছে। শনিবার ইউক্রেনে রুশ হামলায় ২০০ সেনা নিহত হয়েছেন বলেও দাবি তাদের। এছাড়া ৩০টি যান ধ্বংস হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর রুশ সেনারা দেশটির রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছিল।
You must be logged in to post a comment.