আ.লীগ থেকে পদত্যাগে করে ফেইসবুকে স্ট্যাটাস ভাইরালঃ কাদের মির্জার

ইব্রাহিম খলিল, নোয়াখালী:-
বুধবার, ৩১ মার্চ, ২০২১, ৭:৩৩ অপরাহ্ন

বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, আমি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করলাম। ভবিষ্যতে কোনো রকম কোনো জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করব না। ভবিষ্যতে আমি কোনো রকম কোনো দলীয় পদ-পদবির দায়িত্ব নেব না
এর আগে তিনি, বুধবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, অতীতে যে প্রতিশ্রুতি গুলো দিয়েছি তা রক্ষা করে আমি বিদায় নিতে চাই। প্রশ্নবিদ্ধ আমি আর হোতে চাই না কিন্তু আমি যে দল থেকে বিদায় নিচ্ছি। এতা দিন আ.লীগের মির্জা ছিলাম। আওয়ামী লীগের মির্জা আজ থেকে আমি নেই। কোন শক্তি আমাকে আর আ.লীগের মির্জা বানাতে পারবেনা।
তবে তিনি নিজের ঘোষিত উপজেলা আ.লীগের কমিটিকে তিনি দূর থেকে সহযোগিতা করবেন বলে জানান।
উল্লেখ্য, কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের দুই নম্বর সদস্য থেকে ২৭ বছরের উপরে উপজেলা আ.লীগের নেতৃত্ব দিয়েছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ