আস-সুন্নাহ ইসলামী জন কল্যান ট্রাস্ট ( আড়মুখী) ঝিনাইদহ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৫ রমজান ৮ মে শনিবার বাদ আসর আড়মুখী বাজারস্থ ট্রাস্টের নিজস্ব কার্যালয় মাষ্টার আঃ ওয়াহেদ ভবনে স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হয়।
সংস্থার সদস্য মোঃ লিয়াকত আলী, রওশন আলী ৷ ঠাণ্ডু ,কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, ইমাদুল ইসলাম, আত্তাপ আলী,লিটন হোসেন,লোটন হোসেন, গোলাম মোস্তফা, সেলিমসহ ট্রাস্টের অন্যান্য সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে এ মাহফিল পরিচালিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা পরিষদের সদস্য শিক্ষক সাংবাদিক মোঃ হাসানুর রহমান হাসু, ইন্জিনিয়ার তৌহিদুর রহমান বাবলু,আঃ মান্নান, রেজাউল ইসলাম বিশ্বাস, আতিয়ার রহমান মিনে,শান্তি মেম্বর, মোঃ নাসির উদ্দীন, সাইফুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান পিন্টু, মোঃ তৌফিক খান, আলমগীর হোসেন, আঃ সাত্তারসহ গ্রামের রোজাদারগন।
দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ জাহিদুল ইসলাম ।
You must be logged in to post a comment.