আসামীদের ভয়ে বাদী গ্রাম ছাড়া হত্যার হুমকী

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯, ১:১৩ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তনগর গ্রামে নৃশংস ভাবে খুনের শিকার ৫ বছরের শিশু মনিরা খাতুন হত্যা মামলা তুলে নিতে আসামীরা বেপরোয়া হয়ে উঠেছে।

আসামী জিহাদ,আশরাফ, মোশাররফ, শিপন, তাপন ও মিন্টু বাড়ি এসে মামলা তুলতে হুমকী দিচ্ছে। এর আগে গ্রামের জাহাঙ্গীর, মোমিন, রুহুল ও নিয়ামতকে দিয়ে চাপ সৃষ্টি করে। বেগতিক দেখে মামলার বাদী গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। মনিরার পিতা ও মামলার বাদী সাবেক মেম্বর রজমান আলী মুঠোফোনে অভিযোগ করেন মামলাটি এখন শেষ পর্যায়ে। একজনমাত্র সাক্ষি বাকি আছে।

এ অবস্থায় আসামীরা মামলা তুলে নিতে চাপ দিচ্ছে।পালিয়ে থাকার কারণে তিনি চাষ ছেড়ে দিয়েছেন। বাড়ির মহিলারা অজানা আতংকে রয়েছেন। স্থানীয় লিটু চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। উল্লেখ্য ২০১৫ সালের ৭ জুলাই ৩ লাখ টাকা মুক্তিপণের দাবীতে শিশু মনিরাকে অপহরণ করে এসিডে পুড়িয়ে হত্যা করা হয়। এই মামলায় আসামী হচ্ছে জাফর, মিন্টু ও শিপন। তাদের নেতৃত্বেই অচিন্তনগর গ্রামে হামলা করা হয় বলে বাদীর অভিযোগ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ