আসলাম শিক্ষকতায়

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯, ৯:৫৩ অপরাহ্ন

আসলাম শিক্ষকতায়

                           আবদুল মান্নান।।
——————————————————————

বুক ভরা আশা নিয়ে
আসলাম শিক্ষকতায়
সিলেক্ট হয়ে নাম দেখিলাম
এমপিওভুক্তির খাতায়।

প্রতিষ্ঠানে গিয়ে দেখি
রমরমা দূর্নীতি!
মুখ খুললে এ বিষয়ে
চলে আসে দূর্গতি!

গোবর ঠাসা অসৎ প্রধান
সাথে পেটোয়া বাহিনী!
ক্ষণে ক্ষণে রং বদলায়
শোনায় ভয়ের কাহিনী!

বেতন কাটব,চাকরি খাব
করব লন্ডভন্ড!
ন্যায়ের চর্চা করলে তথায়
হবে লংকাকান্ড!

আমরা হলাম কমিটির লোক
প্রতিষ্ঠানের হর্তাকর্তা!
মোদের আদেশ না মানিলে
মেরে করে দেব ভর্তা!

প্রতিষ্ঠানের ইনকাম সবই
হল মোদের সম্পত্তি!
প্রধান মিলে খাব মোরা
তোদের কিসের আপত্তি!

শিক্ষা নিয়ে নাই ভাবনা
ভাবই তাদের অর্থ!
ভালো কাজ দেখলে তখন
করে দেবে ব্যর্থ!

দূর্নীতিবাজ অসৎ প্রধান
যত নষ্টের মূল!
দেশ বাচাতে দাও গুড়িয়ে
তাদের শেকড়-মূল।

আদর্শ হীন শিক্ষা তাদের
পায়না যেন জাতি!
পুরো জাতি সজাগ থাকার
জানিয়ে দিলাম জ্ঞাতি।

পাঠশালার চরম এ হাল
যদি না হয় বন্ধ!
জাতির বিবেক বিকল হয়ে
হবে শেষে অন্ধ!

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ