আসন্ন নির্বাচনকে ঘিরে ঝিনাইদহের শৈলকুপায় আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১২ নভেম্বর, ২০১৮, ৯:৩৬ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঝিনাইদহের শৈলকুপায় আইনশৃঙ্খলা পর্যালোচনা, জঙ্গিবাদ, সন্ত্রাস ও দূর্নীতি প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা রোধে সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের সকলের প্রচেষ্টায় একটি সুন্দর ও শান্তিময় নির্বাচন জনগনকে উপহার দিতে চাই। একই সাথে মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, শৈলকুপা থানার ওসি (তদন্ত) কামাল হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনোহরপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুসহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান প্রধান, পুলিশ প্রশাসন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ