আশাশুনিতে লোনা পানির কারনে মারা যাচ্ছে গাছ পালা;পরিবেশ বিপর্যয়ের আশংকা

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরাঃ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০, ৬:০৭ অপরাহ্ন

গত ২০ মে প্রলয়ঙ্কারী সুপার সাইক্লোন আম্পানে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কয়েকটি  ইউনিয়নের পাউবো’র বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

সেই থেকে এলাকার ক্ষরস্রোতা কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর লবণাক্ত বিষাক্ত পানির জোয়ার ভাটার স্রোত দীর্ঘ প্রায় ৬ মাস ধরে ইউনিয়নবাসীকে নাস্তানাবুদ করে চলেছে। ইউনিয়নের প্লাবিত মানুষ দীর্ঘ দিন ধরে দু:খ দুর্দশায় জর্জরিত হয়ে দুর্বিষহ জীবন যাপন করে আসছে।

মানুষের বসত ঘরবাড়ি, রান্নার চুলা-কাঠ, টিউবওয়েল, লেট্রিন ব্যবস্থা, যাতয়াতের পথ জোয়ারের পানিতে ডুবে থাকে। মানুষের দুর্ভোগের সীমা পরিসীমা নেই বললেই চলে। প্রতিনিয়ত জোয়ার ভাটার পানিতে এখনো মানুষের ঘরবাড়ি, জমিজমা নদী গর্ভে বিলীন হচ্ছে।এলাকার বসতবাড়ির জমি, ফসলাদি, বিল-মৎস্য ঘেরের জমি জোয়ার ভাটার পানি উঠানামার কারণে গভীর খালের সৃষ্টি হয়েছে ও হচ্ছে। দীর্ঘ ৬ মাস ধরে নিয়মিত জোয়ার ভাটা চলার ফলে মারা যাচ্ছে সকল প্রকার বৃক্ষ।

পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যে কোনো দেশের ২৫% ভূমিতে বনজঙ্গল থাকা দরকার। বর্তমানে দেশে বনভূমির পরিমাণ সরকারিভাবে ১৭% উলেখ্য থাকলেও বিভিন্ন তথ্যের ভিত্তিতে বাস্তবে রয়েছে ৮-১০% ভাগ। প্রতি বছর দেশে ১.৪৭% হারে জনসংখ্যা বৃদ্ধির কারণে বসতি স্থাপন এবং শিল্পায়নের ফলে ১% হারে আবাদি জমির পরিমাণ হ্রাস ও ৩.৩% হারে বন নিধন হচ্ছে।

অতিদ্রুত এলাকায় যদি একটি স্থায়ী বেড়িবাঁধ না দেওয়া হয় মরুভূমি হয়ে যাবে সমগ্র এলাকা। এতে মানবসভ্যতার উপর মারাত্মক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ