আশার উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২২ অক্টোবর, ২০১৮, ৯:০৭ অপরাহ্ন

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার আশা’র (এনজিও) উদ্যোগে (২২ অক্টোবর) সোমবার সকাল ১০টা  থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩দিন ব্যাপি ফিজিওথেরাপি ক্যাম্প শুরু হয়েছে। 

 উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ১২ নং আজমপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সাত্তার খাঁন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তি জনাব মোঃ সাহাদৎ হোসেন, ইউপি সদস্য মোঃ রতন মন্ডল, সাবেক ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, আশার ডিএম রহমত উল্লাহ, আর এম সঞ্জয় দাস, বিএম আব্দুল কাদের, এবিএম মামুন ফারুক, সকল এলওবৃন্দ, সাংবাদিক শামীম খাঁন প্রমূখ। ক্যাম্প চলবে ২২,২৩ ও ২৪ অক্টোবর।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ