আল হিকমা এনলাইটেন্ড স্কুলের পক্ষ থেকে পৌর মেয়রকে সংবর্ধনা

নাজমুল হোসেন, রানীশংকৈল, ঠাকুরগাঁও
শনিবার, ৬ মার্চ, ২০২১, ১০:২৩ অপরাহ্ন
আল হিকমা এনলাইটেন্ড স্কুলের পক্ষ থেকে পৌর মেয়রকে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে শনিবার (৬ মার্চ) সকাল ১১টায় পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কে বিভিন্ন  ইসলামী গজল ইসলামী সংগীত শুনিয়ে সংবর্ধনা দিয়েছে রানীশংকৈলের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল হিকমা এনলাইটেন্ড স্কুল ও আয়েশা (রাঃ) আরফান ইনস্টিটিউটের শিক্ষক ও ছাত্রীরা।

এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রানীশংকৈল পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,আরো উপস্থিত ছিলেন রানীশংকৈল থানার তদন্ত অফিসার  আব্দুল লতিফ শেখ,রানীশংকৈল প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ সরকার,  সাবেক সভাপতি মোবারক আলী, রানীশংকৈল ডিগ্রি কলেজর বাংলা প্রভাষক ও আওয়ামী লীগ নেতা প্রশান্ত কুমার বসাক,আল হিকমা স্কুলের পরিচালক মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রভাষক লিটন আলী, পৌর আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন, মাদ্রাসার শিক্ষক হুমায়ুন কবির, সাবরেজিস্টিরি অফিসের কর্মকর্তা মোস্তফা আলম, নাট্যকার জালাল উদ্দীন জিল্লু সহ স্কুলের শিক্ষক ও ছাত্রীরা।

উল্লেখ্য যে আল হিকমা এনলাইটেন্ড স্কুলটিতে প্রায় ৩শত ৫০ জন ছাত্র ছাত্রী পড়াশোনা করেন তার মধ্যে ৩০জন ছাত্রী এতিম শাখায় পড়াশোনা সহ থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে প্রতিষ্ঠানটির নিজ খরচে পরিচালিত হয়ে থাকে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ