কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্প নগরী আল্লারদর্গা বাজারে এক রাতে ৪ দোকানের সার্টার দরজার তালা দেওয়া রিং ভেঙ্গে চুরি হওয়ায় ব্যবসায়ীদের প্রতিবাদে ১ ঘন্টা কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ ছিল, পুলিশ ঘটনাস্থলে এসে পরিবেশ নিয়ন্ত্রণ করে।
১৬ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার দিনগত রাতে খন্দকার আবুল কালাম আজাদের ছেলে রকি খন্দকারের হার্ডওয়ারী দোকান, মরহুম শান্তি মন্ডলের ছেলে ফটো সাংবাদিক যোহন মন্ডল স্বপনের জন কণিকা ষ্টুডিও, মরহুম বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হকের ছেলে এমরান হোসেন ডাবলু’র শাপলা ষ্টুডিও এবং আহাদ আলি মালিথার ছেলে মিলনের মটর গ্যারেজে দূর্ধর্ষ চুরি হয়েছে। কম্পিউটর, ক্যামেরা, আইপিএস, নগদ টাকা সহ তাদের জীবন ও জীবিকার একমাত্র অবলম্বন সবই চুরি হয়ে গেছে, যার ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা।
বাজারের নাইটগার্ডদের সহযোগিতায় এ সব চুরি সংঘটিত হয়েছে বলে এলাকার ব্যবসায়ীদের ধারণা। বাজারে পাহারা জোরদারের জন্য মাসিক চাঁদা ৩ গুন বৃদ্ধি করলেও কোন ফল হয়নি, ব্যবসায়ীরা এসময় বাজার কমিটির বিভিন্ন ক্রটি তুলে ধরে বক্তব্য দেন। ইতিপূর্বে ২০১৪ সালে দফাদার তেল পাম্পে ডাকাতী ও সেন্টার বাজারে নজরুল ইসলামের সারের দোকানে প্রায় ১৩ লাখ টাকার সার-বিষ লুট হয়, নাইট গার্ডকে অস্ত্রের মূখে জিম্মি করে মালামাল লুট করে, পরে পুলিশ তদন্তে রাঘব বোয়ালদের নাম বেরিয়ে এলে মামলা মুখ থুবড়ে পড়ে।
২০১৭ সালে এমদাদুল হক ভকুর সোনার দোকানে ৪৮ লাখ টাকার সোনা চুরি হয়, পুলিশ তদন্তে এমনি ভাবে রাঘব বোয়ালদের নাম বেরিয়ে এলে মামলা অন্য খাতে প্রবাহিত হয়েছে। ২০১৪ সাল থেকে এপর্যন্ত বাজারে প্রায় ১৫টি বড় চুরি হয়েছে, যাদের চুরি হয়েছে তারা অর্থনৈতিক ভাবে পঙ্গু হয়ে গেছে। যে সব চুরি, টাকা ছিনতায় ও চাঁদাবাজী হয়েছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী দ্বারা হয়েছে, তারা সাময়ীক পুলিশের হাতে ধরা পড়লেও জামিনে এসে আবার কাজ শুরু করেছে, পুলিশ জেনেও স্বাক্ষী প্রমানের অভাবে কিছুই করতে পারেনি।
আল্লারদর্গা বাজারে প্রতি বছরই বিভিন্ন সময় ৪/৫টি ধরনের চুরি সংঘটিত হয়ে আসছে, যা ব্যবসায়ীদের আতংকিত করছে, গুটিকয়েক সন্ত্রাসীদের কারণে জানমালের নিরাপত্তা নিয়ে এখানকার ব্যবসায়ীরা হতাশার মধ্যে রয়েছে, জরুরী ভিত্তিতে একটি পুলিশ ফাড়ীর দাবী করেন ব্যবসায়ীরা।
You must be logged in to post a comment.