আলো

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৪ অপরাহ্ন

আলো
মাইদুল ইসলাম মুক্তা।।

………………………………………………………………………………………………………

বিদ্যালয়ে যাবো মাগো
বিদ্যালয়ে যাবো
বিদ্যালয়ে গেলেই নাকি
আলোর দেখা পাবো ?

এই আলো মা কিসের আলো
আমায় একটু বলো ?
এই আলোরি ছোঁয়ায় কতো
মুনি-ঋষি হলো—
চাঁদের আলো সূর্যের আলো,
নয়কো বাতির আলো,
মানব বুকে আলো জ্বেলে
দূর করে সে কালো ৷

এবার আমায় বলো মাগো,
মুনি-ঋষি কারা?
জ্ঞানে-গুণে স্মরণীয়
বরণীয় যাঁরা ৷
লেখাপড়া শিখে মাগো
বরণীয় হবো,
স্মরণীয় হয়ে মাগো,
দেশের কথা কবো ৷

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ