আলোচিত সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন অবশেষে গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৬ জুন, ২০১৯, ৮:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশের দায়িত্বহীন আচরণের জন্য দোষী সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঢাকার শাহাবাগ এলাকা থেকে রবিবার (১৬ জুন) বিকালে গ্রেফতার হয়েছেন।

ওসি মোয়াজ্জেম ঝিনাইদহ সদরের বৈডাঙ্গা গ্রামের মৃত আনসার আলী খন্দকারের ছেলে। ১৯৭১সালের অনেক আগে তারা পাবনা থেকে বৈডাঙ্গা গ্রামে চলে আসে। বাবার চাকুরির সুবাদে পরবর্তীতে তারা যশোরের চাচড়ার মোটে স্থায়ী ভাবে বসবাস করছেন।

তার চাচা ও চাচাত ভাইরা এখন বৈডাঙ্গায় বাস করে। তার বাবার রেখে যাওয়া কিছু সম্পত্তি মসজিদে দান করেছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। মাঝে মাঝে তিনি এলাকায় এসে দান খয়রাত করতেন বলেও জানা গেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ