আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলে শীতবস্ত্র বিতরণ

নাজমুল হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০, ৬:০২ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার পৌর শহরের পাঁচপীর কবরস্থানের সামনে অবস্থানরত আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ঢাকার রোটারী ক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বই-খাতা-কলম ব্যাগসহ আরো অন্যান্য উপকরণ বিতরণ  করেছে ঢাকা থেকে আগত রোটারি ক্লাবের সভাপতি ও সদস্য গণ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মনিরুল ইসলাম মনি সভাপতি ইলেক্ট্র রোটারি ক্লাব গুলশান পার্ক, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির, আরো উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান ট্যাক্স কমিশনার সেন্ট্রাল সার্ভিস এরিয়া ঢাকা,এ আর খান আরমান পি এইচ এফ ক্লাব আর  সি ঢাকা, ফজল ই খোদা পি এইচ ক্লাব ট্রেইনার ঢাকা ফ্রোট,পি পি এ এন মঞ্জুরুল হক এম পি এইচ এফ জেলা সাধারণ সম্পাদক, পি পি মিজানুর রহমান, সাজাহান কবির আকাশ সভাপতি রংপুর।

আরো উপস্তিত ছিলেন রানীশংকৈল থানার অফিসার ইনর্চাজ এস এম জাহিদ ইকবাল,  প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ সরকার,  আওয়ামী নেতা আনিসুর রহমান বাকী, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, সাংবাদিক গণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষা অফিসার এটিও সবুজ ইসলাম

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ