বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি ।।
খুলনা সিটি করপোরেশন মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন আওয়ামী লীগ আজ ক্ষমতায় আছে বলে মানুষ শান্তিতে বসবাস করছে। আর বিএনপি ক্ষমতায় এলে মানুষের মনে অশান্তির আগুন জ্বলে। একটি মানুষও বিএনপির অত্যাচার থেকে রেহাই পায়নি। প্রধান অতিথি তার বক্তৃতায় মেয়র আরো বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে মংলার ব্যাপক উন্নয়ন হয়। গতিশীল হয় মংলার অর্থনৈতিক সকল কর্মকান্ড। আর বিএনপি ক্ষমতায় থাকলে ধ্বংসের লীলা খেলা শুরু হয়। আজ রামপাল মংলাবাসী বিএনপি জোটের শাসন থেকে মুক্তি চায়।
মেয়র আরো বলেন, মংলা বন্দর ১৯৯৬ সালে আওয়ামীলীগ যখন সরকার গঠন করে তার পূর্বে এই অঞ্চলটি ছিল বাংলাদেশের একটি অবহেলিত এলাকা। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর শুরু হয় সকল উন্নয়ন কর্মকান্ড। নতুন নতুন রাস্তাঘাট,ব্রীজ, কার্লভাড, ইপিজেড। গতিশীল হয় মংলা বন্দর। আবার ২০০১ সালে যখন বিএনপি ও জামায়াত ক্ষমতায় আসে তখন আবার বন্ধ করে দেয় সকল উন্নয়ন কর্মকান্ড। মৃত বন্দর হিসেবে পরিচিতি লাভ করে মংলা বন্দর।
তিনি আরো বলেন, ২০০৮ সালে আবার আওয়ামীলীগ ক্ষমতায় আসলে পুনরায় শুরু হয় উন্নয়ন কর্মকান্ড। গতিশীল হয় অর্থনৈতিক চালিকা শক্তি। চালু হয় বন্ধ হওয়া ইপিজেড। সচল হয় বন্দরের কার্যক্রম। বাংলাদেশের সর্ববৃহৎ খাদ্য গুদাম তৈরি করা হয়েছে মংলার সাইলোয়। এখানে এখন আর কেউ না খেয়ে দিন কাটায় না। ব্যবসায়ীদের এখন আর চাঁদা দিতে হয় না। মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারে সবাই।
উন্নয়নের দিক লক্ষ্য রেখে সবাইকে আগামী একাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য আহ্বান জানান কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। গত বুধবার ২৮ নভেম্বর বিকাল ৪টায় মংলা শ্রমিক সংঘ মংলায় বৃহত্তম বরিশালবাসীর আয়োজনে নির্বাচনী এক জনসভায় এসব কথা বলেন।
মংলা প্রেসক্লাবের সভাপতি এইস এম দুলালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার খালেক, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আঃ ছালাম, সাধারণ সম্পাদক শেখ আঃ রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুননাহার হাই, টিপু সুলতান প্রমুখ।
You must be logged in to post a comment.