আ’লীগ ক্ষমতায় এলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয় : এমপি আনার 

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩ অক্টোবর, ২০১৮, ৮:০২ অপরাহ্ন

এইচ আর হাসু ।।

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের চারতলা নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) এ চারতলা নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তার যুথির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম আশরাফ, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল ও উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান মতি। অন্নান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিতা, মোচিক সমবায় সমিতির সাধারন সম্পাদক গোলাম রসুল, ম্যানেজিং কমিটির সদস্য শিকদার মাসুদ ও তরুন মিত্র প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ আনোয়ারুল আজীম আনার সরকারের উন্নয়নের কর্মকান্ড তুলে ধরে বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এ সরকার ক্ষমতায় এলে শিক্ষা ক্ষেত্রে ব্যপক উন্নয়ন হয়। রাস্তা, মসজিদ মন্দিরসহ দেশের সব ক্ষেত্রে উন্নয়ন হয়। তাই উন্নয়ন ধরে রাখতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বার্চনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান করেন।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ