আ’লীগের দুই গ্রুপের দ্বন্দ সাধুহাটীতে ১৫ আগষ্টের প্রস্তুতি সভা পন্ড

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১২ আগস্ট, ২০১৮, ১:১০ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নে আওয়ামীলীগের দুই গ্রুপের কোন্দলের কারণে এক গ্রুপের প্রস্তুতি সভায় বাধা দেওয়া অভিযোগ উঠেছে। সাধুহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন বিশ্বাস অভিযোগ করেন, ১০ আগস্ট ২০১৮ শুক্রবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে ইউনিয়নের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কিন্তু সভা চলাকালীন সময়ে ওই এলাকার যুবলীগ নেতা শুকুর আলী, আতিকুল ইসলাম, মোস্তফা, আরিফ, নান্নু, বারেক, ওমেদ আলীসহ ২০/২৫ জন লোক এসে সভা বন্ধ করতে বলে। তাদের বাঁধায় প্রস্তুতি সভা পন্ড হয়ে যায়। এসময় তারা ফিরোজ বিশ্বাস নামের একজনকে মারধর করে বলেও তিনি অভিযোগ করেন। এ নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
তবে বাধা প্রদানকারী গ্রুপের নেতা আতিকুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটেনি। সামান্য কথা কাটা-কাটি হয়েছে।
বিষয়টি নিয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই তৌহিদুর রহমান বলেন, শুক্রবার বিকেলে একটি ঘটনা ঘটেছিল। বিষয়টি তখনই সমাধান করে দিয়েছি।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ