মনপুরা ভোলা প্রতিনিধি।।
ভোলার মনপুরায় ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যবসায়ী আলউদ্দিন মোল্লার হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির দাবিতে মানবন্ধন ও মিছিলে উত্তাল মনপুরা বাসি, গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ।
মঙ্গলবার (১৫ই অক্টোবর ) সকালে হত্যাকাণ্ডে জড়িতদের ভোলা থেকে মনপুরা কোর্টে আনা হয়। একারনে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ।উপজেলার ৪ টি ইউনিয়নের বিভিন্ন পেশার প্রায় ২০ হাজার মানুষ বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে কোর্টে সামনে জড়ো হতে থাকেন। তাদের একটাই দাবী হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ।
মনপুরা থানার ওসি ফোরকান আলী বলেন, ভোলা আদালতে গ্রেফতার আসামিদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে তাদের মনপুরা আনা হয়।
এ হত্যার ঘটনায় গ্রেফতার আসামিরা হলেন, মো জয়নাল, আবুল কালাম, দিবাকর সাহা, মো. মাকসুদ, শাহিন ও শামিম। মানববন্ধনে বক্তব্য রাখেন, মনপুরা উপজেলা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম শাজাহান, সাংগঠনিক সম্পাদক অলি উল্লাহ কাজল, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম ফরাজী, মুক্তিযুদ্ধা আবুল কাসেম মাতাব্বরসহ ব্যবসায়ী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, হত্যার মূল পরিকল্পনাকারী এসএ কালামসহ অন্য খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি দিত হবে। এ সময় তারা খুনিদের ফাঁসি না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান রাখার কথা জানান।
গত ৬ অক্টোবর রবিবার দিবাগত রাত ১১ টা ৫০ মিনিটে মনপুরা উপজেলার ফকিরহাট বাজারের ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট আলাউদ্দিন মোল্লাকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ফেরার পথে বাড়ির সামনে গলাকেটে হত্যা করে।
You must be logged in to post a comment.