লোকমান হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি ।।
যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন বলেন, ‘নৌকা প্রতীক হচ্ছে শান্তির প্রতীক। আমরা আওয়ামীলীগ বিএনপি সকলে মিলে একই জায়গায় শান্তিতে বসবাস করবো। আমরা কোনো প্রকার প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চাই না। ২০০১ সালে বিএনপি রাষ্ট্রীয় পরিচালনায় এসে শার্শায় যেভাবে আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর অত্যাচার মামলা হামলা করেছে। আমরা ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে বিএনপির মত প্রতিহিংসার রাজনীতি করিনি। আর প্রতিহিংসার রাজনীতি নয়। আমরা সকলে একই জায়গায় শান্তিতে বসবাস করছি। কারণ শেখ হাসিনার সরকার শান্তির সরকার। অশান্তি কেউ পছন্দ করে না।’
উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য আবারো আহ্বান জানালেন বাংলাদেশ আওয়ামী লীগের ৮৫ যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
তিনি শুক্রবার ২১ ডিসেম্বর’১৮ সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার গয়ড়া, খড়িডাঙ্গা, নারানপুর ও গাতিপাড়ায় নৌকা প্রতীকের গণসংযোগে অংশ নেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ দৌলা সরদার অলোক, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.