আরো একটি রাস্তা পাকাকরণের কাজের উদ্বোধন করলেন এমপি আনার 

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮, ১০:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ।।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর বটতলা থেকে সাঁকোর বাজার পর্য়ন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা উদ্বোধন করা হয়েছে। ১কোটি ৭০লক্ষ টাকা ব্যয়ে শুক্রবার সকালে রাস্তাটি উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। এই উপলক্ষে উপজেলার পিরোজপুর বটতলায় এক সংক্ষিপ্তষআলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৯নং বারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, ১১ নং রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, ইঞ্জিনিয়ার সানাউল হক প্রমূখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ