‘আমি সেবক হতে চাই, নেতা হতে চাই না’ : নারী সমাবেশে শেখ তন্ময়

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ১২:৩৬ পূর্বাহ্ন
আমরা সন্ত্রাস, অগ্নিসংযোগ ও প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। আমাদের পাশাপাশি অন্য ধর্মের যারা আছেন তাদেরকে সম্মান করাটা আমাদের লক্ষ্য : শেখ তন্ময়

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি ।।

আসন্ন  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট সদর আসন হতে আওয়ামীলীগের প্রার্থী শেখ তন্ময় বলেছেন, আমি সেবক হতে চাই, নেতা হতে চাই না। আমি আওয়ামীলীগের একজন ক্ষুদ্র কর্মী। আপনাদের সাথে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। আমরা আপনাদের সহযোগিতা করবো এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন। আপনারা জানেন, বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সালে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। স্বাধীন রাংলাদেশ নামে একটা দেশ উপহার দিয়ে ছিল। আমরা সন্ত্রাস, অগ্নিসংযোগ ও প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। আমাদের পাশাপাশি অন্য ধর্মের যারা আছেন তাদেরকে সম্মান করাটা আমাদের লক্ষ্য।

শনিবার ১৫ ডিসেম্বর’‌১৮ সকাল ১১টায় বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ এলাকার বড়বাড়িতে নারী সমাবেশে এসব কথা বলেন শেখ তন্ময়।

নারী সমাবেশে ষাটগম্বুজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, এ্যাডভোকেট নুর মোহাম্মদ, সেলিম আজাদসহ স্থানীয় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে তিনি ভোটারদের হাতে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং সকলকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এছাড়া বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা, গোটাপাড়া, মুক্ষাইটসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ করেন। এ সময় তিনি ৩০ ডিসেম্বর সকলকে নৌকা প্রতীকে ভোট দেবার আহ্বান জানিয়েছেন।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ