নাজমুল হুদা, মোংলা (বাগেরহাট)।।
খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতীয় চার নেতাকে হত্য করে দেশকে মেধাশুন্য করতে চেয়েছিল ওই সাধীনতা বিরধী শক্তি। মোংলায় জেল হত্য দিবস ও কর্মি সমাবেসে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তৃতায় মেয়র আরো বলেন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দুর্বার গতিতে শিক্ষা কার্যক্রম এগিয়ে চলছে। সারাদেশে এক সঙ্গে ১০০টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণের কাজ আজ চলমান। ছেলে-মেয়েদের জেনারেল বিষয়ে পড়া লেখা করে চাকরি পেতে কষ্ট হলেও এসব টেকনিক্যাল স্কুল কলেজে পড়াশুনা করলে অতি সহজেই তাদের কর্মসংস্থান হবে বলে আমি বিশ্বাস করি। মেয়র আরো বলেন, ‘আমি ১৯৯১ সালে মোংলায় এসে শুনেছি বিএনপি-জামায়াত শ্লোগান দিয়ে বলেছে ইসলামী আইন চাই, সৎ লোকের শাসন চাই। কিন্তু এলাকার মানুষের কোন উন্নয়নের কাজ করেনি বিএনপি। মোংলা বন্দর ও ইপিজেড বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে বন্ধ করে দিয়েছিল। জননেত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ ক্ষমতায় এসে মোংলা বন্দর ও ইপিজেড চালু করেছে। মোংলা ইপিজেড চালু হওয়াতে এখন ৪৬ হাজারেরর মত কর্মী ওখানে কাজ করছে। এই সরকার ক্ষমতায় আসার পর ১৯ কোটি টাকা নিয়ে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করেছি। এ বন্দরে যারা বসবাস করছেন শেখ হাসিনার সরকার ক্ষমতায় না থাকলে তাদের অস্তিত্ব থাকতো না, ছেলে-মেয়ে নিয়ে নিজ নিজ গ্রামের বাড়ীতে চলে যেতে হতো। মোংলা বন্দর এখন উন্নয়নে ঝকঝক করছে, এটা পৌর মেয়র জুলফিকারের কৃতিত্ব নয়, এটা বর্তমান সরকারের কৃতিত্ব। সিটি মেয়র আরো বলেন, ‘আমি যতবার নির্বাচন করেছি ততবারই মোংলা থেকে ভোট কম পেয়েছি। সামনে নির্বাচন আসছে মোংলার উন্নয়নের কথা মাথায় নিয়ে বিপুল ভোটে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আহবান জানাচ্ছি সকলের প্রতি।
এসময় আওয়ামীলীগ এর সকল অঙ্গ-সংঘটনের সকল নেতা কর্মি উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.