বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি ।।
তিনি আরো বলেন, কেউ আমার কাছের বা দূরের লোক নয়। আমি নির্বাচিত হলে সকলকে সাথে নিয়েই আমি একটি সুন্দর বাগেরহাট গড়ে তুলবো। এলাকায় নতুন নতুন কারখানা গড়ে তোলা হবে। যাতে এখানে বেকার সমস্যা না থাকে। এই প্রতিশ্রুতি আপনাদের দিলাম।
শেখ তন্ময় আরো বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্য একটি গাড়ি পায়, একটি বাড়ি পায়, আর মাসে মাসে সম্মানী পায় এসব কোনো কিছুরই আমার দরকার নেই। আমি শুধু মানুষের সেবা করতে চাই। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত যদি আপনারা আমার থাকেন, তারপর থেকে আমি আপনাদের হয়ে যাব। প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি যেদিন আমি যেতে পারবো সেদিনই আমি নিজেকে নেতা বলে মনে করবো। এখন আমি নেতা নই আপনাদের সেবক মাত্র।
সোমবার ১৭ ডিসেম্বর’১৮ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলে বেমরতা ইউনিয়ন আওয়ামীলীগ এই নির্বাচনী জনসভার প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বেমরতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম মোল্লার সভাপতিত্বে নির্বাচনী সভায় অন্যনের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট-২ আসনের বর্তমান সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, চিত্রনায়ক ফেরদাউস, বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, আওয়ামীলীগ নেতা ফিরোজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম মিঠু, বাগেরহাট আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম মন্টু প্রমুখ।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.