আমি জনগণের সেবক হতে চাই, শাসক হতে চাইনা- বি এম ফরহাদ হোসেন সংগ্রাম

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯, ৮:২৬ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ ( ব্রাহ্মণবাড়িয়া)।। 

জেলার নাসিরনগর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আজ ২৪ শে অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা প্রকল্পের আওতায়  বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতার চেক প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় মাননীয় সাংসদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, অতীতে কোন সরকার বিধবা ভাতা, বয়স্কভাতা, স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা চালু করেনি। একমাত্র আওয়ামিলীগ সরকারই এটা করেছে।

আওয়ামিলীগ সরকার জনবান্ধব বলেই একের পর এক উন্নয়নমূলক কার্যক্রম করে যাচ্ছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তিনি বলেন, আমার রাজনীতির লক্ষ্য একটি সুন্দর, আধুনিক ও অসাম্প্রদায়িক নাসিরনগর গড়ে তুলতে চাই। গরীর দুঃখীদের মুখে হাসি ফুটাতে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। তিনি জোর দিয়ে বলেন, আমি জনগণের সেবক হতে চাই, শাসক হতে চাইনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আজগর আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফিউদ্দীন আহমেদ, সহকারী কমিশনার ( ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ সাজেদুর রহমান ।

 ইউনিয়ন সমাজ কর্মী তাপস সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ কল্যান কর্মকর্তা মোঃ আবুল খায়ের

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ