আমি অক্ষম

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৯ অক্টোবর, ২০১৯, ১:০৬ পূর্বাহ্ন

আমি অক্ষম
                       এম. এ. মান্নান।।

আমি অক্ষম, আমি নহি সক্ষম
আমিআহত, আমি ব্যহত
আমি মুক, আমি বলিতে পারিনাআমার সুখ- দুঃখ

আমার বুকের অাকাশটা চৌচির
আমি কাধিঁতেও পারিনা, আমি অস্থির।

আমি বধির, আমি অপেক্ষায় অধীর
আমি শুনিনা কোন শব্দ
আমি অক্ষম, অব্দ থেকে অব্দ
আমি শুনিনা কারো চিৎকার
তাই আমাকেইআমার ধিক্কার

আমি চক্ষু থাকিয়াও অন্ধ
আমি নেই কোন দ্বন্ধ
আমি করিনা ফোঁস ফাস

আমার নেই কোন টুস টাস

আমার সকল দুয়ার বন্ধ
আমি সর্বংসহা, আমি সহে যাই সব গন্ধ।

আমি ডানা কাটা পাখি
আমি শুধু বসে বসে ডাকি
আমার শক্তি নেই ডানায়
আমি উড়িতে পারিনা নীল সীমানায়।

আমি মুক, বধির, অন্ধ
আমি বলিতে, শুনিতে, দেখিতে পারিনা
আমি শুঁকে যাই গলিত দূষিত গন্ধ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ