এন আই শান্ত, কোটচাঁদপুর (ঝিনাইদহ)।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে বিএনপি’র ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আমিরুজ্জামান খাঁন শিমুল ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর) আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষায়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল সোমবার (১২ নভেম্বর) বিএনপি’র সিনিয়ার যুগ্ন-মহাসচিব রুহুল কবীর রিজভীর বিএনপি’র নয়া পল্টন কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এ সময় আমিরুজ্জামান খাঁন শিমুলের সাথে কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা বিএনপি, যুবদল,সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ছাত্রদলের রাজনীতি থেকে বিএনপিতে সম্পৃক্ত হওয়া আমিরুজ্জামান খাঁন শিমুল দীর্ঘ দিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। তিনি এলাকার মানুষের কাছে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবেও পরিচিত।
বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেলে তিনি ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের দুই উপজেলার সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানের পথ খুঁজতে টিম গঠন এবং সে অনুযায়ী নির্বাচনী ইশতেহার তৈরি করবেন বলে জানিয়েছেন। এক্ষেত্রে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
শিমুল ছাড়াও এ আসন থেকে বিএনপির কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা ও মহেশপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব লতিফুর রহমান চৌধুরী বাবলু, মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান মমিন মনোয়ন ফরম সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, সোমবার সকাল সাড়ে ১০টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার মনোনয়ন ফরম কেনার মাধ্যমেই বিএনপির মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়।এর মধ্যে দুপুর ১টা পর্যন্ত এক হাজার মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। বিএনপির কেন্দ্রীয় দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।মনোনয়ন ফরম বিক্রি উপলক্ষে সোমবার সকাল থেকেই নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকরা ভিড় করছেন।
You must be logged in to post a comment.