আমার জীবনের প্রথম পেশা ছিল সাংবাদিকতা ; পুলিশ সুপার, শরীয়তপুর

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১ জানুয়ারী, ২০২০, ৮:১৯ অপরাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।

শরীয়তপুর জেলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার এস. এম আশরাফুজ্জামান এ কথা বলেন।

পহেলা জানুয়ারী ২০২০ বুধবার দুপুর ১২ টায় শরীয়তপুর পুলিশ লাইন  অডিটোরিয়ামে শরীয়তপুর জেলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই সাংবাদিকদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছান্তে ফুলের শুভেচ্ছা দিয়ে জেলা পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান বরণ করে নেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার নবাগত পুলিশ সুপার এস. এম আশরাফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম পাইলট, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুছ ছামাদ তালুকদার, ডি.আই.ওয়ান মোঃ আজহারুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কাজী নজরুল ইসলাম, মোঃ আবুল হোসেন সরদার, সাপ্তাহিক বালুচর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম. এ ওয়াদুদ মিয়া, সাপ্তাহিক  আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক টি.এম গোলাম মোস্তফা, দৈনিক শরীয়তপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল বাসার, মোঃ রায়হান কবির সোহেল, এস.এম মজিবুর রহমান, মোঃ রোকোনুজ্জামান পারভেজ, আলহাজ্ব হারুন অর রশিদ, বি.এম ইসরাফিল, মোঃ শহিদুজ্জামান, মাহাবুবুর রহমান, সত্যজিৎ ঘোষ, মোঃ নুরুল আমিন রবিন, মোঃ জামাল হোসেন মল্লিক, কাজী নাসির,  মোঃ শামীম হোসেন সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান বলেন দেশ জাতির কল্যানে সাংবাদিকদের অগ্রনী ভূমিকা রয়েছে তাই দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সাংবাদিক পুলিশ মিলেমিশে কাজ করতে হবে

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ