মোঃ আবু খানেম -এম.এস.সি (পদার্থ বিজ্ঞান)
আমাদের দেশের স্কুলগুলোতে বিজ্ঞান পাঠে বিভিন্ন শ্রেণীর মধ্যে কোন সমন্বয় নেই। যে কারণে শুরু থেকেই শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ে দূর্বলতা দেখা দেয়। দেখা দেয় অনীহা।
প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের বিজ্ঞান পড়ায় আগ্রহী করে তোলার বিকল্প নেই। কিন্তু তারা শুরুতেই কঠিন বিষয় নিয়ে পড়তে বাধ্য হয় বর্তমান পাঠ্যক্রমের কারনে। তৃতীয় চতুর্থ শ্রেণিতেই সে ওজনের সংজ্ঞা পড়ছে তাও আবার সঠিকভাবে নয়।
আমার মতে প্রাথমিক পর্যায়ে বিভিন্ন বিজ্ঞানীদের জীবনী ও তাঁদের মহান আবিষ্কার, আবিষ্কারের প্রেক্ষাপট নিয়ে শুধুমাত্র গল্প পাঠের দিকে মনোনিবেশ করা উচিত। তাহলে ধীরে ধীরে তাদের মধ্যে বিজ্ঞান পড়ার আগ্রহ জন্মাবে ও প্রয়োজনীয়তা অনুভব করবে।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের দেশের শিক্ষার্থীরা একটিমাত্র সমন্বিত বিজ্ঞান বই পড়ে থাকে। ষষ্ঠ শ্রেণীতে শিখে আসা শিখনফল সপ্তম শ্রেণীতে আর কাজে লাগে না বা অষ্টম শ্রেণীতে আর কাজে লাগে না ফলে শিক্ষার্থী তার প্রয়োজনীয়তা আর অনুভব করে না। ফলে স্বাভাবিকভাবেই সে ওইগুলো ভুলে যায়। অথবা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে যা পড়েছে নবম-দশম শ্রেণীতে এসে সে আর আগের তথ্য বর্তমান তথ্যের সাথে মিলাতে পারে না।
এইসব সমস্যা দূর করার জন্য আমরা সকল বিজ্ঞান বিষয়ের দুইটি করে অধ্যায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াতে পারি। ওই পঠিত অধ্যায় গুলোই আবার নবম শ্রেণীতে ঐ বিজ্ঞান বইটিতে বেশি পরিসরে পড়ানো যেতে পারে । ফলে বিভিন্ন শ্রেণীতে যে সমন্বয়হীনতা দেখা যায় সেটা আর থাকবে না। বিজ্ঞানের সকল বিষয়ের জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই ব্যবস্থা গ্রহণ করা উচিত।
লেখক – সহকারি শিক্ষক (বিজ্ঞান)
ক্যাণটনমেণ্ট পাবলিক স্কুল এণ্ড কলেজ, রংপুর
You must be logged in to post a comment.