আমরা কালীকিংকর আনসারী ও নুরুজ্জামানের উত্তরসুরী

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮, ৮:৪৯ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ প্রতিনিধি।।
কথায় আছে “সামনে দিয়ে সিকি আনা গেলেও সহ্য হয়না, পেছন দিয়ে লাখ লাখ গেলেও সহ্য হয়” ঝিনাইদহের সাংবাদিকদের বেলায় হয়তো তাই। মিডিয়ার বদৌলতে দেখছি সরকারের বহু টাকা নয় ছয় হচ্ছে নানা ভাবে। ব্যাংক থেকে টাকা লুট, শেয়ার বাজার থেকে টাকা লুট, কয়লা, পাথর ও সোনা লুট। নিম্নমানের কাজ করে সরকারী টাকা লুট। রডের বদলে ইট-বাঁশ এ সব তো থেমে নেই।
প্রথম আলোয় ভুর্তুকীর কলের লাঙ্গলে অনিয়ম নিয়ে প্রতিবেদন ছাপা হলো। ব্যাস এতেই রা রা করে উঠলো সবাই। সংসদে সাংবাদিককে তুলো ধুনা করলো। একে একে দুইটি চাঁদাবাজীসহ ১২টি মামলা হলো আজাদের নামে। মামলা হলে সমস্যা নেই। মামলাগুলো স্বাভাবিক নিয়মে চলতে হতো। কিন্তু বলপ্রয়োগ বা বাদী সাক্ষিদের ভয় ভীতি দেখানো অথবা মামলায় প্রভাব খাটানো হচ্ছে কেন ?
এই প্রবনতা অব্যাহত থাকলে সাংবাদিকরাও কিন্তু বসে থাকবে না। অন্তত ঝিনাইদহের সাংবাদিকদের ইতিহাস এমনই। পিছুটান বা বসে বসে আঙ্গুল চোষার জন্য প্রয়াত কালী কিংকর মন্টু, আলী আনসারী, নুরুজ্জামান মন্টু, মোস্তফা মাজেদরা আমাদের দিক্ষা দেন নি। সেনা শাসনের সময়ও তাদের কলম চলেছে আমলা ও দুর্নীতিগ্রস্থ রাজনীতিবিদদের বিরুদ্ধে। সে সময় তারা রক্তচক্ষুর ভয় করেন নি। জীবনের ভয়ে পালিয়ে বেড়িয়েছেন, কিন্তু ফুল শয্যায় নিদ্রা যান নি। কলম তাদের সাহস যুগিয়েছে। ঝিনাইদহের সাংবাদিকদের সাহসী নিউজে সে সময় বলদর্পী এক আমলা বঙ্গবন্ধুর নির্দেশে অন্তসত্বা কাজের মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। সেই তাদেরই তো উত্তরসুরি আমরা। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নামেও মামলা হয়েছিল। বিএনপি নেত্রী খালেদা জিয়া এখনো কারাগারে। প্রথম আলোর সাংবাদিক বন্ধু আজাদ রহমানও ডজন খানেক মামলায় ঝুলছেন। তাতে কি ? দেশের প্রথম শ্রেনীর পত্রিকাগুলোর মালিক সম্পাদকের নামেও কত মামলা। ঝিনাইদহের সমকাল প্রতিনিধি মাহমুদ হাসান টিপু, দৈনিক নবচিত্র পত্রিকার মালিক ও প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, সম্পাদক আলাউদ্দীন আজাদসহ অনেকেই  মিথ্যা মালায় আক্রান্ত হয়ে বছরের পর বছর কোর্টের বারান্দায় ঘুরছে। সাহসী সাংবাদিকতা করতে গেলে মামলা তো হবেই। এতে আমরা বিচলিত নয়। কিন্তু আমরা বিচলিত হই তখন, যখন দেখি মামলায় প্রভাব খাটানো হচ্ছে। আমরা রাষ্ট্রের কাছে প্রভাবহীন ন্যায় বিচার চাই। সেই দৃষ্টিকোন থেকে আজ মঙ্গলবার ঝিনাইদহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দপ্তরের সামনে শান্তিপুর্ন মানববন্ধন করেছি। করেছি বিক্ষোভ। প্রশাসনকে স্মারকলিপি দিয়েছি। তাদের বলেছি সরকারকে জানান আজাদ রহমানের মামলায় জোর করে সাজা দেওয়ার চক্রান্ত বন্ধ না হলে আমরা আন্দোলন চলমান রাখবো।
অন্তত রুটি রুজির আন্দোলনে ঝিনাইদহের সাংবাদিক সমাজ কঠোর হতে দ্বিধা করবে না।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ