আমতলী উপজেলার দক্ষিণ টেপুরা গ্রামের রাস্তা নয় যেন মরণ ফাঁদ

খিজিরুল ইসলাম ফরিদ, আমতলী, বরগুনা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২০, ৯:৩১ অপরাহ্ন
আমতলী উপজেলার দক্ষিণ টেপুরা গ্রামের রাস্তা নয় যেন মরণ ফাঁদ

বরগুনার আমতলী উপজেলার দঃ টেপুরা গ্রামের রাস্তা নয় যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর।

সরেজমিনে গিয়ে দেখা গেছে,উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ  টেপুরা গ্রামের মূল সড়কটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে।এই রাস্তাটি দিয়ে বিভিন্ন জায়গায় খুব সহজে যাতায়াত করা যায়। এ রাস্তা দিয়ে শতশত রিকাশা, ভ্যান, ইাজবাইক, ভডভডি, নসিমন, করিমন, সিএনজি, গরুরগাড়ি ও কোম্পানীর পিক-আপ ভ্যানসহ বিভিন্ন রকমের মোটরযান চলাচল করে।

স্থানীয়রা জানান,রাস্তাটি দিয়ে প্রতিদিন মানুষ চলাচল করে।গাজিপুর বন্দরে সাপ্তাহিক এক দিন বাজার বসে।গ্রামের কোনো মানুষ যদি খুব গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত এম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে।উপজেলার সাথে যোগাযোগের একমাত্র রাস্তা হওয়ায় অত্যন্ত জন গুরুত্বপূর্ণ এ রাস্তাটি।জন গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘ ৫ বছর আগে তৈরি করে।এখন আর কোনো মেরামত করা হয় নি।শুধ শুনি টেন্ডার হয়েছে কিন্তু কিসের টেন্ডার কোন খোঁজ খবর নেই। দীর্ঘদীন যাবত পরিত্যক্ত অবস্থায় আছে।রাস্তাটির এ অবস্থা  থেকে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ।

দঃ টেপুরা ইউপি সদস্য মোঃ এলিন হোসেন টুটু বলেন, এ রাস্তা দিয়ে সর্বনিম্ন ১০  গ্রামের মানুষ চলাচল করে প্রতিনিয়ত। এ গ্রামের আশপাশে প্রাইমারি স্কুল ও হাইস্কুল রয়েছে। রাস্তাটি বেহাল দশা গত কয়েক মাস ধরে। বর্ষার মৌসুমে রাস্তাটি আরও ভেঙ্গে যায়। অতি দ্রুত রাস্তাটি সংস্কার করা না হলে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে। তাই বৃহত্তর জনস্বার্থে দ্রুত রাস্তাটি মেরামত করা প্রয়োজন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ