আমতলীর গাজিপুরে ১০৯ জন নারী- পুরুষসহ ট্রলার আটক

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০, ১:৫৪ অপরাহ্ন

খিজিরুল ইসলাম (ফরিদ)।।

বরগুনার আমতলী উপজেলার গাজিপুর বন্দরে বুধবার (০৮ এপ্রিল)  ১০৯ জন নারী- পুরুষসহ ট্রলার আটক করা হয় ।ঢাকার কেরানীগঞ্জ মোল্লার বাজার থেকে নৌপথে নারী- পুরুষসহ গাজীপুর এলাকায় আসে।

গাজীপুর এলাকায় আসলে সহকারী পুলিশ সুপার আমতলী সার্কেল জনাব মোঃ রবিউল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন আমতলী থানার অফিসার তাদেরকে হেফাজতে নেন।

আমতলী উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসক দ্বারা তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য  পরীক্ষা শেষে ৮৯ জনকে আমতলী থানাধীন আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে কোয়ারেন্টাইনে রাখা হয়।

অপর ২০ জনের বাড়ি পটুয়াখালী হওয়ায় তাদেরকে পটুয়াখালী জেলা প্রশাসন এর নিকট হস্তান্তর করা হয় । করোনা ভাইরাস থেকে বরগুনা বাসীকে সুরক্ষিত রাখতে জেলা পুলিশ বরগুনা জেলার প্রতিটি প্রবেশ দ্বারে নিচ্ছিদ্র নিরাপত্তামুলক ব্যবস্থা গ্রহন করছে।

শুধুমাত্র পণ্যবাহী ও জরুরী সেবায় নিয়োজিত যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন গমনাগমনে প্রতিরোধে চেকপোস্ট কার্যক্রম অব্যহ্ত  আছে । আইন অমান্য কারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সহকারী পুলিশ সুপার আমতলী সার্কেল জনাব মোঃ রবিউল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, বাড়ি ফেরার জন্য  ।ঢাকার কেরানীগঞ্জ মোল্লার বাজার থেকে নৌপথে নারী- পুরুষসহ গাজীপুর এলাকায় আসে।

তদেরকে চিকিৎসা শেষে আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে কোয়ারেন্টাইনে রাখা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ