আমতলীতে ৮ বছর পর মা ছেলের সাক্ষাৎ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৪ জুলাই, ২০২০, ১১:৩১ পূর্বাহ্ন
আমতলীতে ৮ বছর পর মা ছেলের সাক্ষাৎ

খিজিরুল ইসলাম (ফরিদ), আমতলী, বরগুনা।।

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত মতি মুন্সির নাতি মোঃ মাহিদুল ইসলাম  বিগত ২০১২ সালে ঢাকা থেকে হারিয়ে যায়।

ঢাকাতে হাফিজি পরার জন্য দেওয়া হয়েছিল। ঢাকার নগর আলিমুদ্দিন হাফেজি মাদ্রাসায় ৭ম পারা কুরআন মুখস্থ ছিল ।

মোঃ মাহিদুল ইসলাম ২০১২ সালের ২ ফেব্রুরারি ঢাকা থেকে হারিয়ে আর বাসায় ফেরেনি। মাহিদুলকে আনেক খোজাখুজির পর নয়া নগর থানায় জানানো হয়।

২০২০ সালের ৩ জুলাই মাহিদুলকে পটুয়াখালী জেলার জজ কোর্ট এলাকায় পাওয়া যায় । তিনি একটি ফটোকপির দোকানে কাজ করতেন । ফটোকপির দোকানে কম্পপিউটার চালক ইসলামি আন্দলনের সেক্রেটারি আর আই এম অহিদুজ্জামানকে বিষয়টি অবহিত করেন ।

তিনি ২০২০ সালেল ৩ ফেব্রুয়ারি শুক্রবার তার নানার বাড়িতে নিয়ে জান এবং তার মার কোলে মাহিদুলকে ফিরিয়ে দেন।

মাহিদুলের মামা বলেন, হলদিয়া ইউনিয়নের মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক গত ৩০ জুন রুহুলআমিন মুন্সির মাধ্যমে মাহিদুল পটুয়াখালী আছে নিশ্চিত করেন।

পটুয়াখালী জেলা পুলিশ সুপার বলেন, মাহিদুলকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে আমরা ফুল দিয়ে বরন করেছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ