খিজিরুল ইসলাম (ফরিদ)।।
বরগুনার আমতলী পৌরসভার ৯ নং ওয়ার্ডের লোছা গ্রামের হোম কোয়ারেন্টাইনে থাকা ১২৫ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামন রোধে আমতলী উপজেলাকে লকডাউন ঘোষণা করেন বরগুনা জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ। এতে শত শত লোকজনকে ঘরে বন্ধী অবস্থায় জীবন-যাপন করতে হচ্ছে । এসব পরিবার হতদরিদ্র ও কর্মহীন।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরনসহ জীবাণুনাশক স্প্রে করার মাধ্যমে পরিস্কার- পরিচ্ছন্ন রাখার নির্দেশনা প্রদান করেন ।একই সাথে এই বিভাগের সকল এনজিও কে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কিস্তি সংগ্রহ বন্ধ রাখার জন্য এবং জনসমাগম হয় এ ধরনের কোন কর্মসূচি না করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এছাড়া এই গ্রামের বাসিন্দা আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি এম দেলোয়ার হোসেন গত ৯ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। এ কারনে এ গ্রামের সবাই ১৫ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন।
এ দিকে সোমবার বিকালে হোম কোয়ারেন্টাইনে থাকা গ্রামের ১২৫ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান খাদ্য সহায়তা প্রদান করেন নির্বাহী অফিসার মনিরা পারভীন ।প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু ২ কেজি ডাল ও সাবান প্রদান করা হয়েছে।
৯ নং ওয়ার্ডের লোছা গ্রামের জসিম উদ্দিন বলেন, উপজেলা নির্বাহী অফিসারকে এই উদ্যোগ নেওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন । তিনি আরও বলেন এর আগে দেশব্যাপী করোনার প্রকোপে বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সদের সুরক্ষার জন্য পিপিই কেনার জন্য নগত পঞ্চাশ হাজার টাকা অনুদান দিয়েছেন । উপজেলা নির্বাহী অফিসার একজন সাদা মনের মানুষ ।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, হোম কোয়ারেন্টাইনে যারা ছিলেন তাদেরকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে । তিনি আরও বলেন , আপনারা ঘরে থাকুন এবং করোনা ভাইরাস সম্পর্কিত নিয়ম-কানুন মেনে চলুন।
You must be logged in to post a comment.