খিজিরুল ইসলাম (ফরিদ)।।
বরগুনার আমতলী উপজেলায় একজন স্বনামধন্য ব্যাক্তি হচ্ছেন মেয়র মোঃ মতিয়র রহমান। সফল মেয়র হিসেবে অনেক সুনাম রয়েছে বরগুনার আমতলী উপজেলায়। আমতলী উপজেলার ঘটখালী গ্রামের প্রতিবন্ধী হাফেজ মোঃ হুসাইন আহম্মেদকে হুইল চেয়ার ক্রয়ের জন দশ হাজার টাকা প্রদান করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মতিয়র রহমান।
মঙ্গলবার সকালে পৌর ভবনের সামনে প্রতিবন্ধী হাফেজ মোঃ হুসাইন আহম্মেদকে এ অনুদান প্রদান করেন । এ সময় উপস্থিত ছিলেন গুলিশাখালী ইউপি চেয়ারম্যান মোঃ আলহাজ্ব অ্যাডঃ মোঃ নুরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাউন্সিলর জিএম মুসা, প্যানেল মেয়র হাবিবুর রহমান, কাউন্সিলর আবুল বাশার রুমি, মোঃ কালু মিয়া, মোঃ মোয়াজ্জেম হোসেন ফরহাত, সামচুল হক , লিপি আক্তার প্রমুখ।
উল্লেখ্য প্রতিবন্ধী হাফেজ মোঃ হুসাইন আহম্মেদ নিজ বাড়ির সামনে ছোট একটি মুদি দোকান দিয়ে জীবিকা নির্বাহ করেন। এর আগে, সোমবার(২৩ মার্চ ) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শংকর প্রসাদ অধিকারীর কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও পৌর মেয়র মোঃ মতিয়র রহমান হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সুরক্ষার জন্য পিপিই কেনার জন্য তাদের ব্যক্তিগত তহবিল থেকে পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এলাকাবাসীর পক্ষে একজন বলেন, মেয়র মহোদয়ের এ দান অতুলনীয় এবং প্রশংসার দাবিদার । আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করি।
You must be logged in to post a comment.