আমতলীতে মাথা ন্যাড়া  করার গুজব

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ৮:২৫ অপরাহ্ন

খিজিরুল ইসলাম (ফরিদ)।।

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামন রোধে আমতলী উপজেলাকে লকডাউন ঘোষণা হয়। এ লকডাউন ঘোষণা করেন বরগুনা জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, হোম  কোয়ারেন্টাইন নিশ্চিতকরনসহ গনপরিবহনে জীবাণুনাশক স্প্রে করার মাধ্যমে পরিস্কার- পরিচ্ছন্ন রাখার নির্দেশনা প্রদান করেন। আপনাদের সাধ্যমত গরীবলোকদের সাহায্য করুন।

করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য আমতলী,কলাপাড়া, পটুয়াখালীসহ বিভিন্ন জেলা ও উপজেলায় মাথা ন্যাড়া করা হয়েছে । এই গুজবে বাদ পরেনি মহিলা ও শিশুরা।

আমতলী উপজেলার দঃ তক্তাবুনিয়া গ্রামের মামুন, মাসুম ও জিম বলেন, সামাজিম যোগাযোগ মাধ্যমে আমরা অনেকে ন্যাড়া হতে দেখেছি । কিন্ত আমরা মূলত মাথা ন্যাড়া  করেছি সেলুন বন্ধ থাকার কারনে । মাথা ন্যাড়া করলে করোনা থেকে মুক্তি হবে এটি সম্পূর্ণরুপে গুজব।

বরগুনার আমতলী উপজেলায় করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দেশব্যাপী করোনার প্রকোপে আতংকিত । শহর ও গ্রামের সকল লোকজন ঘরে বন্ধী অবস্থায় জীবন-যাপন করছে।

আমতলী উপজেলার শহিদুল ইসলাম বলেন, সেলুন বন্ধ থাকার জন্য সবাই মিলে মাথা ন্যাড়া করার উদ্যোগ নিয়েছে। করোনা থেকে মুক্তির জন্য এ কথাটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। আসুন আমরা আতংকিত না হয়ে ,  সতর্ক হই।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ