আমতলীতে ব্রীজ ভেঙ্গে ইট বোঝাই ট্রলি নদীতে, আহত- ২

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১০ জুন, ২০২০, ৯:৪৯ অপরাহ্ন

খিজিরুল ইসলাম (ফরিদ)।।

বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া ব্রীজ ভেঙ্গে ইট বোঝাই ট্রলি নদীতে পড়ে  গেছে। এতে ট্রলির চালক মোঃ রাসেল ও হেল্পার ইয়াসিন আহত হয়।

আহতদের স্থানীয়রা উদ্দার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। ঘটনা ঘটেছে বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে।

জানাগেছে, ২০০৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ আমড়াগাছিয়া নদীতে আমড়াগাছিয়া বাজার সংলগ্ন স্থানে আয়রন ব্রীজ নির্মাণ করেন। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে নির্মাণ করায় ব্রীজটি নড়বড়ে ছিল।

নির্মাণের ১০ বছরের মধ্যে ব্রীজটির মাঝখানের অংশটি ভেঙ্গে পড়ে । ব্রীজটি ভেঙ্গে পরায় গুলিশাখালী ও কুকুয়া ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে যায় । তাৎক্ষনিক এই ব্রীজের ভাঙ্গা অংশ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ মেরামত করে। মেরামত করার পর এই ব্রীজ দিয়ে বড় যানবাহন চলাচল নিষিদ্ধ করে দেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ট্রলিটি উদ্ধার করতে পারেনি । ট্রলি উদ্ধারের চেষ্টা চলছে । মেরামতের চার বছরের মাথায় ব্রীজটি ভেঙ্গে পড়ে। এলাকাবাসী দ্রুত ওইখানে গার্ডার ব্রীজ নির্মাণের দাবি জানিয়েছে।

আমতলী উপজেলা প্রকৌশলী মোঃ আল মামুন বলেন, ধারন ক্ষমতার চেয়ে ভারী যানবাহন চলাচল করায় ব্রীজটি ভেঙ্গে পড়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ