আমতলীতে বিদ্যুতে দুই দোকানে অগ্নিকাণ্ড

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১২ মে, ২০২০, ৮:৫৬ অপরাহ্ন

খিজিরুল ইসলাম (ফরিদ)।।

সারা দেশে যখন করোনাভাইরাস নিয়ে মানুষ উৎকণ্ঠিত, ঘর থেকে মানুষ বের হয় না। ঠিক এই সংকটময় মুহূর্তে বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দফাদার ব্রিজ বাজারে সোমবার (১১ মে ) রাত ২.৩০ মিনিটে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে।

দুটি দোকানে রাতে আগুন লেগে পুরে যায়। এলাকাবাসী দোকানে আগুন দেখে আমতলী ফায়ার সার্ভিস কর্মীদের সংবাদ দেয়। আমতলী ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। দোকানের ভিতর কোন লোক না থাকায় কোন লোক আহত বা নিহত হয়নি।

হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম মৃধা বলেন, ফায়ার সার্ভিস অফিসারবৃন্দ যথাসাধ্য চেষ্টা করেছেন এবং আগুন নিয়ন্ত্রন করতে পেরেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ