আমতলীতে বাবসায়ী করোনা ভাইরাসে আক্রান্ত; এলাকায় আতঙ্ক

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২০ এপ্রিল, ২০২০, ১২:৫০ অপরাহ্ন

খিজিরুল ইসলাম (ফরিদ)।।

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মোঃ জাকির হোসেন  নামের এক বাবসায়ী প্রামঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রবিবার (১৯ এপ্রিল) করোনা ভাইরাসে আক্রান্তের খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এতে এলাকায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

জানাগেছে, উপজেলার চাওড়া ইউনিয়নের কালীবাড়ি গ্রামের সেকান মৃধার ছেলে জাকির মৃধা গত ১০ বছর ধরে নারায়ণগঞ্জ থেকে কাপড়ের ব্যবসায় করে আসছে । নারায়ণগঞ্জ থেকে গত রবিবার (১২ এপ্রিল) আমতলীর বাড়িতে আসেন ।তার শরীরের অবস্থা খারাপ দেখে পরিবারের লোকজন গত বুধবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে ঢাকা আইইসিডিআর বিভাগে পাঠিয়ে দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, করোনা ভাইরাস আক্রান্ত হওয়ায় আমরা খুব আতঙ্কের মধ্যে আছি।

আমতলী মেডিকেল অফিসার ডাঃ শাহাদাত হোসেন বলেন, ওই রোগীর পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে, তিনি হোম আইসোলেশনে আছেন এবং তাকে বাড়িতে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ওই রোগীর হোম আইসোলেশন  নিশ্চিত করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ