আমতলীতে বজ্রপাতেব এক যুবক নিহত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৭ জুন, ২০২০, ৬:০৩ অপরাহ্ন

খিজিরুল ইসলাম (ফরিদ), আমতলী, বরগুনা।।

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন দক্ষিণ টেপুরা গ্রামে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছে।

নিহত ব্যক্তি দক্ষিণ টেপুরা গ্রামের মোঃ মন্নান মুন্সির  বড় ছেলে মোঃ জহিরুল মুন্সির (৪০)।

রবিবার (৭ জুন) আনুমানিক দুপুর ০২:০০ টার সময় তার বাবার বাড়ি থেকে বাঁশের টনি মাথায় নিয়ে গাজি কালুর দরবার সংলগ্ন বাড়িতে যাওয়ার সময় বজ্রপাতের সম্মুখীন হয় ।

জানা গেছে, নিহত জহিরুল ঢাকা থেকে এসে  তিন থেকে চারমাস বাড়িতে অবস্থান করছেন। বাড়িতে পুকুর কাটা থেকে শুরু করে প্রায় সব কাজই গুছিয়ে গেছেন। তার মেয়ে এবং স্ত্রী ঢাকায় অবস্থান করছেন।

দক্ষিণ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ফরিদ হোসেন বলেন, ”হাওলাদার বাড়ির লোকজনের দৌড় দেখে আমি নিহত জহিরুলের কাছে যাই এবং মাটিতে পরে থাকতে দেখি। আমরা লোকজনের সহযোগিতায় নিহত ব্যক্তিকে তার বাড়িতে নিয়ে আসি।”

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ