আমতলীতে ট্রলার নদীতে নামানোর নাটের রশি ছিড়ে আহত-০৫

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২২ মার্চ, ২০২০, ৭:৪৭ অপরাহ্ন

আমতলী প্রতিনিধি।।  

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামে ট্রলার পায়রা নদীতে নামানোর সময় নাটের রশি ছিড়ে ০৫ জন আহত হয়েছে ।আহতদের বরিশাল শেবাচিম হাসপাতাল ও আমতলী উপজেলা  হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনাটি ঘটেছে শনিবার সলাল বেলা ।

জানাগেছে, উপজেলার গুলিশাখালী গ্রামের মোঃসোহরাফ বয়াতি, চান মিয়া ফকির, জাফর ঘরামী ও আল-আমিন ঘরামী যৌথভাবে মাছ ধরার ট্রলার নির্মাণ করেন ।শনিবার সকালে লাট দিয়ে ঘুরিয়ে ওই ট্রলার পায়রা নদীতে নামাচ্ছিল। এই সময় লাটের একটি রশি ছিড়ে যায় । এতে পাঁচজন জেলে আহত হয় । আহত মামুন, মাইনুদ্দিন, নুরুল হক ,কবির ও রিপনকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন । ওই হাসপাতালের চিকিৎসক আহত মামুন,কবির ও রিপনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন । আহত অন্য দুইজনকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

স্থানীয় আবুল বশার বলেন,লাট দিয়ে বেলুন ঘুরিয়ে ট্রলার পায়রা নদীতে নামানোর সময় রশি ছিড়ে যায় ।

আমতলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ