খিজিরুল ইসলাম (ফরিদ)।।
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশের অধিকাংশ মানুষ কৃষক। ইলিশ মা মাছ সংগ্রহ করার জন্য জাটকা ইলিশ আহরন থেকে বিরত থাকার জন্য প্রশাসনিকভাবে উদ্যোগ নেওয়া হয়।
দেশব্যাপী করোনার প্রকোপে খেটে-খাওয়া মানুষগুলো বেকার হয়ে যায়।
জাটকা ইলিশ আহরন থেকে বিরত থাকা বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৩৯০ জন কার্ডধারী জেলেদের মাঝে ৪০ কেজি করে চাল বিতরন করা হয়েছে।
শনিবার সকাল ১১ টায় চাওড়া ইউনিয়নের বৈঠাকাঠা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক, চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান খান বাদল,সংবাদকর্মীবৃন্দ ও ইউপি সদস্যগন।
You must be logged in to post a comment.