আমতলীতে চিকিৎসকদের পিপিই কেনার জন্য পঞ্চাশ হাজার টাকা অনুদান

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ৮:২৩ অপরাহ্ন

খিজিরুল ইসলাম (ফরিদ)।।

দেশব্যাপী করোনার প্রকোপে বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সদের সুরক্ষার জন্য পিপিই কেনার জন্য নগত পঞ্চাশ হাজার টাকা অনুদান দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়র ।

সোমবার (২৩ মার্চ)  বেলা ১১ টায়  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শংকর প্রসাদ অধিকারীর কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও পৌর মেয়র মোঃ মতিয়র রহমান হাসপাতালের  চিকিৎসক  ও নার্সদের সুরক্ষার জন্য  পিপিই কেনার জন্য তাদের ব্যক্তিগত তহবিল থেকে পঞ্চাশ হাজার টাকা  অনুদান প্রদান করেন ।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শাহাদাত হোসেন, চিকিৎসক ডাঃ ফারজানা হক দিনা, সাংবাদিক হারুন অর রশিদ, হায়াতুজ্জামান মিরাজ, হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ