আমতলী প্রতিনিধি।।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বরগুনার আমতলী উপজেলার আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলোয়ার।
এর পর থেকেই উপরের মহলের নির্দেশে গ্রামের রাস্তার মোরে মোরে গাছ ফেলে লকডাউন করা হয়েছে। প্রশাসনিক ভাবে বলা হয়েছে প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের হবেন না।
আমতলী শহর ঘুরে জানা গেছে, (১১ এপ্রিল) আমতলী চৌরাস্তা সংলগ্ন মাছ বাজার ইউনও মহদয়ের নির্দেশে বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার ক্রেতা ও বিক্রেতারা।

মাছ বাজারের নাম বলতে অনিচ্ছুক এক মাছ ব্যবসায়ী বলেন, আমাদের হাজার হাজার টাকার মাছ আমাদের ক্ষতি হয়ে গেছে । আমরা মাছ ব্যবসায়ীরা নিয়ম মেনে মাছ বাজারে বেচা-কেনা করি।
আমতলী শহরের অনেক বাসায় দরজায় লেখা রয়েছে আমার বাসা লকডাউন, করোনা ভাইরাসের কারনে ভিতরে প্রবেশ নিশেধ । আমতলী শহরে প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের হচ্ছেন না । লকডাউন পালনে সাধারন মানুষ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
অপর দিকে গ্রামের রাস্তার মোরে মোরে গাছ ফেলে লকডাউন পালন করেছে যুবক ও বৃদ্ধরা। তারা ছাড় দিচ্ছেন না সংবাদকর্মী, ডাক্তার, ও ভিবিন্ন কোম্পানির লোকজন । কোন কোন রাস্তার মোরে তরমুজের গাড়ি থেকে ১০০০ থেকে ২০০০ টাকা নেওয়া হয়েছে।
আমতলী উপজেলার হলদিয়া গ্রামের গুরুদল মাদ্রাসার কারী বলেন, উপর মহল থেকে আমার বাড়ির সামনে বাঁশ দিয়ে লকডাউন করতে বলা হয়েছে। গ্রামের রাস্তায় তারা মাস্ক ছাড়া ১০ থেকে ২০ জন একত্রে নিয়ম ভেঙ্গে আড্ডা দিতে থাকে।
You must be logged in to post a comment.