আমতলীতে গৃহবধূকে যৌতুকের জন্য হত্যার অভিযোগ 

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৬ আগস্ট, ২০১৯, ৯:৪৭ অপরাহ্ন

জসিম উদ্দীন, বরগুনা।।

আমতলীর গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের সেবিকা রানী (১৯) নামে এক গৃহবধূ শুক্রবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

তবে সেবিকার মা তার মেয়েকে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ করেছেন। তালতলী উপজেলার তাঁতীপাড়া গ্রামের হরেন চন্দ্র শীলের মেয়ে সেবিকা রানীর সঙ্গে গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের নিকুঞ্জ শীলের ছেলে ইন্দ্রজিত শীলের সঙ্গে ২০১৮ সালের মার্চ মাসে বিয়ে হয়। কয়েক দিন ধরে তার স্বামী যৌতুকের জন্য মারধর শুরু করে এবং ব্যবসার জন্য তার বাবার বাড়ী থেকে এক লাখ টাকা এনে দিতে বলে। বাবার বাড়ি থেকে স্বামীর দাবিকৃত টাকা এনে দিতে অস্বীকার করলে সেবিকাকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ