খিজিরুল ইসলাম (ফরিদ)।।
বরগুনার আমতলী উপজেলায় করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দেশব্যাপী করোনার প্রকোপে আতংকিত।
শহর ও গ্রামের সকল লোকজন ঘরে বন্ধী অবস্থায় জীবন-যাপন করছে।
এই সংকট কাটিয়ে উঠার জন্য আমতলী চৌরাস্থায় মাছ বাজারে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন মাছ বাজারের সভাপতি মোঃ হিমু গাজী।
এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলার মেয়র মোঃ মতিয়র রহমান ও গণ্যমান্য ব্যক্তবর্গ।
মেয়র মহোদয় বলেন, আসুন আমরা সবাই আতংকিত না হয়ে করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য আল্লাহর নিকট ক্ষমা চাই ।দানের হাতকে আমরা সবাই প্রসারিত করি।
এর আগে সোমবার (২৩ মার্চ) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শংকর প্রসাদ অধিকারীর কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও পৌর মেয়র মোঃ মতিয়র রহমান হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সুরক্ষার জন্য পিপিই কেনার জন্য তাদের ব্যক্তিগত তহবিল থেকে পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করেন।
জানা গেছে, মেয়র মহোদয় মাছ ব্যবসায়ীদের মধ্যে তিনশত প্যাকেট খাবার বিতরণ করেন । মাছ বাজারের সভাপতি লিপলেট বিতরন করেন এবং মাছ ব্যবসায়ীদের করোনা ভাইরাস থেকে আতংকিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।
You must be logged in to post a comment.